ফুলবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষে নিহত এক

আপডেট : ১৩ জুন ২০২০, ২১:২১

গ্রেফতার তিন

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা

উপজেলায় বাড়ির আঙিনা দিয়ে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইমান আলী (৫০) নামে এক জন নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। শনিবার সকাল ১০টার দিকে চৌদার উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে ইমান আলীর সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির নাজমুলের ঝগড়া হয়। পরে তা হাতাহাতিতে পৌঁছায়। এ সময় সংঘর্ষে আহত ইমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইমান আলীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নাজমুল, আ. আজিজ ও নাজমা খাতুনকে পুলিশ গ্রেফতার করেছে। মামলার প্রস্তুতি চলছে।