নেত্রকোনা প্রতিনিধি
দুর্গাপুরে দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষে পানিতে পড়ে আব্দুল সালাম নামে (২৭) এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। শনিবার উপজেলার খুজিউড়া এলাকায় সুমেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ ঐ ব্যক্তি উপজেলার ছনগড়া গ্রামের মন্নাছ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে নৌকাযোগে আব্দুল সালাম তার লোকজন নিয়ে সুমেশ্বরী নদীতে বালু উত্তোলনের জন্য যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে একটি নৌকা এসে তাদের নৌকায় ধাক্কা দেয়। এ সময় সে নদীতে পড়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
