সুজানগরে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি

আপডেট : ১৩ জুন ২০২০, ২১:২১

সুজানগর (পাবনা) সংবাদদাতা

উপজেলায় করোনার প্রাদুর্ভাব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন বয়সি প্রায় অর্ধশত মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সেই সঙ্গে ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন মহিলাসহ তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতি ও শুক্রবার ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান।