বসুন্ধরায় আসবে নতুন ফুটবলার

আপডেট : ১৩ জুন ২০২০, ২১:২৭

দল

অনুশীলনে

নামছে

সেপ্টেম্বরে

 স্পোর্টস রিপোর্টার

এএফসি কাপে খেলতে বসুন্ধরা কিংস যেভাবে এএফসির কাছে যা চেয়েছিল তার সবই প্রায় পূরণ হতে যাচ্ছে। এএফসি পূরণ করতে যাচ্ছে। বসুন্ধরা অক্টোবরে খেলতে চেয়েছিল, এএফসি অক্টোবরে ম্যাচ রেখেছে। অক্টোবরে শুরু হবে নভেম্বর পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। ইন্টার জোনাল সেমিফাইনাল ২৪ এবং ২৫ নভেম্বর। জোনাল ফাইনাল ২ ডিসেম্বর এবং ফাইনাল ১২ ডিসেম্বর, জানিয়েছে বাফুফে।

বসুন্ধরা চেয়েছিল এক ভেন্যুতে খেলতে এই ভেন্যুতেই খেলা হবে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন বসুন্ধরা উনডো পাবে। খেলোয়াড়দের জন্য রেজিস্ট্রেশনের উনডো থাকবে। ভেন্যুটা এখনো ঘোষণা করেনি। তবে হয়ে যাবে। খেলার নিয়মকানুনগুলো নিয়ে এএফসি কাজ করছে আগামী সপ্তাহে জানিয়েও দিতে পারে।

ফিফা যে নিয়ম করেছে পাঁচ জন ফুটবলার পরিবর্তন করার সেই নিয়মটিও এবার এএফসি কাপ ফুটবলে প্রয়োগ হবে। তবে খেলার ম্যানুয়াল পাওয়া গেলে আরো সুনিশ্চিত হওয়া যাবে। সোহাগ জানালেন এখন যা আলোচনা হচ্ছে তা মুখে মুখে, তবে এএফসি যেটা করতে পারবে সেটাই বলবে। আশাকরি ব্যতিক্রম কিছু হবে না।’

এএফসি কাপের এই তারিখগুলো জানার অপেক্ষায় ছিল বসুন্ধরা কিংস। মার্চে এক ম্যাচ খেলার পর কারোনা ভাইরাসের কারণে লকডাউনে আটকা পড়ে গেছে দুনিয়ার ফুটবল। এখন সবই খুলতে শুরু করেছে। বসুন্ধরা কিংসও অপেক্ষায় ছিল। দলের সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন খেলা হবে সেটা তো বুঝাই যাচ্ছে। আমরাও খুশি। অনেক দিন অপেক্ষায় থেকে থেকে আর্থিক ক্ষতি হয়ে গেছে অনেক। এত বড়ো একটা দল, কাড়িকাড়ি টাকা খরচ হয়।’

বসুন্ধরার সভাপতি বললেন, ‘এখন আমরা অনুশীলনে নামার চিন্তাভাবনা করছি। আশাকরি সেপ্টেম্বরেই অনুশীলন শুরু করতে পারব। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনও কর্মপরিকল্পনা নির্ধারণ করছেন।’

 বসুন্ধরার অধিনায়ক রাশিয়ান ফুটবলার দানিয়েল কলিন্দ্রেসকে বিদায় করা হয়েছে। ১৫ জুন তার দেশে ফেরার কথা। কলিন্দ্রেসের অবদান ভুলবে না বসুন্ধরা। তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে বিদায় করেছে। কিন্তু তার জায়গা পূরণ করার মতো ফুটবলার কি আনছে বসুন্ধরা কিংস ? এমন প্রশ্নে বসুন্ধরার সভাপতি ইমরুল হাসান বললেন, ‘সময় হলে দেখবেন। খোলাসা করে বললেন,‘কলিন্দ্রেসের চেয়েও ভালো ফুটবলার আসতে পারেন।’ এরই মধ্যে একাধিক জীবনবৃত্তান্ত দেখা হয়ে গেছে তার। ম্যাচের ভিডিও দেখেছেন। তিনি বললেন, ‘বলিভিয়ার ফুটবলার দেখেছি ভালো লাগল।’