ইত্তেফাক রিপোর্ট
করোনাকালীন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন সারাদেশে দরিদ্র ও কর্মহীন মানুষের মধ্যে প্রায় সাড়ে ৬ কোটি টাকার নগদ অর্থ সহায়তা প্রদান করেছে। ১৮ হাজার ৬৮৪ পরিবারকে এ নগদ অর্থ প্রদান করা হয়। এর মাধ্যমে করোনা ভাইরাসের প্রকোপ মোকাবিলায় সরকার ঘোষিত প্রায় দুই মাসের অধিক সময় ধরে লকডাউনের কারণে সংকটে থাকা নিম্ন আয়ের মানুষের পরিবারের তাত্ক্ষণিক চাহিদা পূরণ করা সম্ভব হবে।
এখন পর্যন্ত সারাদেশে ওয়ার্ল্ড ভিশন ১২ হাজার ৩৩০ পরিবারকে ৮ লাখ ৪৩ হাজার ৬৪০ সংখ্যক হাইজিন কিটস এবং ১ লাখ ৭১ হাজার ৭১৭ পরিবারকে ৬ লাখ ৩৬ হাজার ১১২ সংখ্যক মাস্ক বিতরণ করেছে। এছাড়া শিশু, পিতা-মাতা ও অভিভাককে ভাইরাস সংক্রমণ প্রতিরোধক বার্তা দিয়ে যাচ্ছে।
