রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১৩ জুন ২০২০, ২১:৩০

আব্দুস সহিদ ভুঁইয়া

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও জেলা বারের সদস্য অ্যাডভোকেট আব্দুস সাহিদ ভুঁইয়া (৬৭) শুক্রবার (১২ জুন) বিকালে জেলা শহরের খড়মপট্টি এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহি....রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার সকালে মিঠামইন উপজেলা পরিষদ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যদায় তাকে মিঠামইন উপজেলার ধোবাজোড়া গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি জেলা আওয়ামী আইনজীবী পরিষদ এবং মিঠামইন উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মদ তৌফিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, সাধারণ সম্পাদক সহিদুল আলম গভীর শোক প্রকাশ করেছেন।