শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনী সাভার সেনানিবাসের ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধান ও ১৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ব্যবস্থাপনায় গতকাল শনিবার গরিব-দুস্থ গর্ভবতীদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য দিনব্যাপী ফ্রি-মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় লে. কর্নেল মো. ওয়াদুদ উল্লাহ চৌধুরী, লে. কর্নেল ফখরুল আলম, মেজর ফেরদৌস, ক্যাপ্টেন নাজমূল, লে. ইশফাক, লে. ফিদা হাসান, শিবালয় ইউএনও এএফএম ফিরোজ মাহমুদ, এসি (ল্যান্ড) মো. জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রেজাউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, শতাধিক গর্ভবতী নারীর স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও উপহারসামগ্রী প্রদান করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে সেনাবাহিনীর এমন কার্যক্রমে স্থানীয় জনমনে দারুণ সাড়া পড়ে।
উল্লেখ্য, এ কার্যক্রমের আওতায় আগামী ১৬, ১৮, ২১, ২৮, ২৯ জুন ও ৫ জুলাই যথাক্রমে নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও ঢাকায় অনুরূপ ক্যাম্পেইনের আয়োজন করা হবে।
