ইত্তেফাক রিপোর্ট
সাবেক সংসদ সদস্য গোলাম রেজা করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার দুপুরে এ সংক্রান্ত তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনি রাজধানীর বাসায় চিকিত্সাধীন। গোলাম রেজা নবম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন।
