নেপালের মানচিত্রে ভারতের ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে দেশটির সংসদে পাশ হয়েছে সংবিধান সংশোধন বিল। কিন্তু নেপালের এ কাজের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতীয় ভূখণ্ডকে নেপালের মানচিত্রে অন্তর্ভুক্ত করা গ্রহণযোগ্য নয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, নেপালের সংসদ সংবিধান সংশোধনী বিল গ্রহণ করেছে। আর অনুসারে ভারতীয় ভূখণ্ডকে নিজেদের মানচিত্রে স্থান করে দিতে পারবে নেপাল। এ ব্যাপারে আমরা আগেও আমাদের অবস্থান জানিয়েছি।
নেপালের সংসদের নিম্ন-কক্ষে পাশ হওয়া সেই বিল এবার উচ্চ-কক্ষে যাবে। সেখান থেকে পাশ হলে রাষ্ট্রপতির স্বাক্ষর করবেন এবং সংবিধান গ্রহণ করবে সেই সংসদ। আর এই পদ্ধতিকে আটকাতে ভারত সক্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছে এনডিটিভি।
এবিষয়ে সেনাপ্রধান এমএম নারাভানে বলেন, আমাদের সঙ্গে নেপালের বন্ধন খুব দৃঢ়। ভৌগলিক, সাংস্কৃতিক; ঐতিহাসিক; ধর্মীয় সম্পর্ক দুই দেশের। তাই দ্বিপাক্ষিক সম্পর্ক আগে যেমন শক্ত ছিল, ভবিষ্যতেও থাকবে।
ইত্তেফাক/আরআই
