করোনা উপসর্গ নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আনসার সদস্য ও স্বাস্থ্যকর্মীসহ আরো ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, নিকলীতে শনিবার ভোরে করোনা উপসর্গ নিয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ওরফে সাদেক মাস্টার (৫৮) মারা গেছেন। তিনি উপজেলার দামপাড়া ইউনিয়নের পূর্ব বড়কান্দা মাস্টার বাড়ির মৃত জালাল উদ্দিন মেম্বারের পুত্র।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, শনিবার সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. পূর্ণজীবন চাকমা জানান, করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জ?লিরপাড় বা?নিয়ারচর গ্রামের স্বাস্থ্যকর্মী রিপন বৈদ্য ওরফে নিপু (৪২) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। শনিবার সকালে ঢাকার কু?র্মিটোলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিপু বা?নিয়ারচর ক্যাথ?লিক মিশনের চিকিত্সাকেন্দ্রের ল্যাব টেক?নি?শিয়ান ছিলেন।
খুলনা অফিস জানায়, করোনার উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের নাম শাহরান (৬০) ও রাবেয়া বেগম (৫৯)। মৃত শাহরান যশোরের বেনাপোল পোর্ট থানার মোশারফের স্ত্রী এবং রাবেয়া বেগম খালিশপুরের ক্রিসেন্ট বাজার এলাকার আব্দুর রব মোল্লার স্ত্রী। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা জানান, মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের পূর্ব ধলাইতলী গ্রামে করোনা উপসর্গ নিয়ে গতকাল সকালে মনু মিয়া (৫৩) নামে এক ব্যক্তি মারা গেছেন। তার বাড়ির সদস্যদের নমুনা সংগ্রহ করে বাড়িটি লকডাউন করা হয়।
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে করোনা উপসর্গ নিয়ে সিফাত হোসেন আদম (২২) নামে আরো এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পঞ্চগড় জেলা শহরের রাজনগর এলাকার বেনজীর হোসেনের ছেলে। পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা জানান, মৃত যুবক ও তার পরিবারের চার জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
উল্লাপাড়া সংবাদদাতা জানান, উল্লাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন নুর মোহাম্মদ (৫০) নামে এক ব্যক্তি। তিনি উল্লাপাড়া পৌর শহরের কাওয়াক মহল্লার মৃত রইচ উদ্দিনের ছেলে। উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম জানান, পাঁচ দিন আগে নুর মোহাম্মদের করোনা উপসর্গ দেখা দেয়। তিনি বিষয়টি গোপন রেখে নিজেই নিজের চিকিত্সা করছিলেন। শনিবার সকালে তার মৃত্যু হয়।
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, করোনা উপসর্গ নিয়ে কমলগঞ্জের যুবক সানুর মিয়া (২১) মৌলভীবাজার সদর হাসপাতালে শুক্রবার রাতে মারা যান। তিনি কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিিলয়া বক্সিটিলা গ্রামের ফায়াদ মিয়ার ছেলে। তার নমুনা সংগ্রহ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চন্দনাইশ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে শুক্রবার সন্ধ্যায় মো. ফেরদৌস আলম চৌধুরী (৬৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি উপজেলার পাঠানদন্ডী গ্রামের চৌধুরী বাড়ির মরহুম শামসুল হক চৌধুরীর ছেলে।
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, করোনার উপসর্গ নিয়ে বাজিতপুর উপজেলার সরারচর এলাকার বাসিন্দা জনতা ব্যাংকের সাবেক কর্মচারী ও ওষুধ ব্যবসায়ী শেখর লাল সাহা (৬৮) শুক্রবার বিকালে মারা গেছেন।
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, ঝিনাইদহের কালীগঞ্জে গত শুক্রবার করোনার উপসর্গ নিয়ে ফয়েজ উদ্দিন নামে এক জন মারা গেছেন। তার বাড়ি উপজেলা কুল্লাপাড়া গ্রামে। তিনি ঢাকায় একটি ব্যাংকে চাকরি করতেন।
