আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৪ জুন ২০২০, ০০:০৩

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম প্রশান্ত (২০)। সে সোনারগাঁওয়ের মরিচারটেক গ্রামের মৃত মনোরঞ্জন দাসের ছেলে। 

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, একটি ট্রাক ও মোটরসাইকেলটি মহাসড়কে নরসিংদী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি ট্রাকটিকে ওভারটেক করতে গেলে ট্রাকের ধাক্কায় সেটি উলটে গিয়ে মোটরসাইকেলচালক ও আরোহী ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হলেও আরোহীকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। ট্রাক ও চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।