কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।গত ৮ জুন পাকিস্তানের আরেক সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি ও রেলমন্ত্রী শেখ রশিদ আহমাদ করোনায় আক্রান্ত হন। দেশটির জাতীয় দৈনিক ডন অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, গিলানির ছেলে কাশিম গিলানি শনিবার তার বাবার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। ন্যাশন্যাল অ্যাকাউন্টিবিলিট ব্যুরোর (এনএবি) একটি জালিয়াতির মামলার শুনানির পরই নাকি ৬৭ বছর বয়সী গিলানি এই ভাইরাসে আক্রান্ত হন। টুইটারে এক বার্তায় কাশিম গিলানি এ তথ্য জানান
