যুক্তরাজ্যের মতো ফ্রান্সেরও গতকাল ব্ল্যাক লাইভস ম্যাটার কর্মসূচি পালনের সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংর্ঘষ হয়েছে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ যুবক ফ্লয়েডের স্মরণে প্যারিসে বিক্ষোভ করে স্থানীয় হাজার হাজার লোক। কিন্তু পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশের রাবার বুলেটের জবাবে বিক্ষোভকারীরাও ইটপাটকেল ছুড়ে জবাব দিলে পরিস্থিতি খারাপ দিকে মোড় নেয়। তবে বিক্ষোভকারীদের দাবি, শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়েছে।
