ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুকে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ১৪ জুন ২০২০, ০১:১৮

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শোকবাণীতে তিনি বলেন, তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ হারালো তৃণমূল থেকে উঠে আসা বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিককে। তিনি আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। মহান মুক্তিযুদ্ধের আদর্শ, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান চীর স্মরণীয় হয়ে থাকবে। 

আরো পড়ুন: ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ মারা গেছেন

প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ইত্তেফাক/এএএম