গোপালগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ৭

আপডেট : ১৪ জুন ২০২০, ০৯:৪৩

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায়  নতুন করে আরও ৭  জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯)  শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬৩ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৮৩ জন । মারা গেছেন ৩ জন। 

রবিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য  জানান।

তিনি আরও জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায়  গোপালগঞ্জ সদরে ৫ জন, মুকসুদপুরে  ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন ।  

সিভিল সার্জন জানান, আক্রান্তদের  বসতবাড়ি সহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

তিনি আরও জানান,এ পর্যন্ত ৩ হাজার ৭৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ৮৫ জন, কাশিয়ানীতে ১০৪ জন, গোপালগঞ্জ সদরে ৫৬ জন, টুঙ্গিপাড়ায় ৪৯ জন ও কোটালীপাড়া উপজেলায় ৫৫ জন রয়েছেন ।   আক্রান্তদের মধ্যে চিকিৎসক , নার্স ও স্বাস্থ্য কর্মী সহ ৩২ জন এবং ২০ জন পুলিশ সদস্য রয়েছেন বলে সিভিল সার্জন অফিস জানিয়েছে।

ইত্তেফাক/এমআরএম