বিএনপিকে অপরাজনীতি বাদ দিতে হবে: শম রেজাউল

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১৮:৪৩

আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শম রেজাউল করিম বলেছেন, ‌‘জনগণের আকাঙ্খা অনুযায়ী রাজনীতি না করে জ্বালাও-পোড়াও, দলটির শীর্ষ দুই নেতার দণ্ডিত হওয়া এবং ভাড়াটিয়া নেতা দ্বারা নির্বাচন করার কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। আর এখন নির্বাচনের ফলে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাওয়া বেআইনি।’ 

তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কাজ সদস্যদের স্বার্থ দেখা। কিন্তু তারা এটা না করে রাজনৈতিক দলের বিষয়ে কথা বলছেন। এটা অনৈতিক।’

বুধবার এক প্রতিক্রিয়ায় শম রেজাউল করিম এসব কথা বলেন।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোনিয়ার অভিনন্দন

তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো অভিযোগ থাকলে কমিশনের ট্রাইব্যুনালে অভিযোগ করার সুযোগ আছে। কিন্তু তা না করে বারের নেতারা স্ট্যান্টবাজি বক্তৃতা দিয়ে সুপ্রিম কোর্টকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপরাজনীতি বাদ দিয়ে গঠনমূলক রাজনীতি না করলে দলটি নিশ্চিহ্ন হবে।’

ইত্তেফাক/কেকে