মনোবল হারাননি অ্যান্ডি মোলস

আপডেট : ১৪ জুন ২০২০, ২০:৪৯

পায়ের সংক্রমণ হয়ে উঠছিল প্রাণঘাতী। তাই বাঁ হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়েছে পা। তবে মস্তিষ্ক তো আর কাটা পড়েনি! আফগানিস্তানের ডিরেক্টর অব ক্রিকেট অ্যান্ডি মোলস আত্মবিশ্বাসী, পা হারালেও থমকে যাবে না কোচ হিসেবে তার পথচলা। তিনি বলেন, ‘সিদ্ধান্তটি যতটা কঠিন মনে হচ্ছে, আসলে তা খুব সাধারণই ছিল। আমি তাকে (শল্যবিদ) বলেছিলাম, ‘ফরোয়ার্ড ডিফেন্স কিভাবে খেলতে হয়, এটা নিশ্চয়ই আপনার কাছ থেকে আমি জানতে চাইব না। কাজেই শল্যবিদ হিসেবে আপনার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলব না।’ সে ঘর থেকে বের হওয়ার পর নিজেকে নিয়ে খুব খারাপ লাগছিল আমার, ঠোঁট উলটে আসছিল। পরে সামলে নিয়েছি। অবশ্যই এভাবে এটি কঠিন, অনেক চ্যালেঞ্জিং। তবে যারা আমাকে চেনেন, তারা জানেন যে আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।’