ইতালিয়ান কাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ন্যাপোলিকে পেয়েছে জুভেন্তাস। শনিবার রাতে নিজেদের মাঠে ইন্টার মিলানের সঙ্গে সেমিফাইনালের দ্বিতীয় লেগটি ১-১ গোলে ড্র করে ফাইনালে পৌঁছে গেছে ন্যাপোলিতানরা। ইন্টারের মাঠে প্রথম লেগটি ১-০ গোলে জিতেছিল তারা। অথচ শনিবার রাতে ফাইনালে ওঠার দারুণ আশাই জাগিয়েছিল সফরকারী ইন্টার। দ্বিতীয় মিনিটেই ক্রিশ্চিয়ান এরিকসেনের কর্ণার গোলরক্ষক ডেভিড অসপিনার পা ছুঁয়ে ঢুকে ন্যাপোলির জালে। তবে সামগ্রিক লড়াইয়ে সমতা ভাঙতে স্বাগতিকরা সময় নেয় আরো ৩৯ মিনিট। লরেঞ্জো ইনসিনিয়ের বাড়ানো বল প্রতিপক্ষ জালে পাঠান ড্রাইস মের্টেন্স।
আগামী ১৭ জুন ফাইনালে প্রতিযোগিতার ১৩ বারের শিরোপাজয়ী জুভেন্তাসের মুখোমুখি হবে নাপোলি।
