অমৃত কনজুমার অ্যান্ড ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক, সমাজ সেবক, শিক্ষানুরাগী, দানশীল ও সাদা মনের মানুষ শ্রী বিজয় কৃষ্ণ দে-এর আশু রোগ মুক্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী শ্রী শ্রী তারা মায়ের মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির কমিটির (ট্রাস্টি) বোর্ডের সদস্য বাবু শন্তুনু ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মন্দির ট্রাস্টি কমিটির সদস্য প্রণব রঞ্জন দত্ত বাবু, মোহন লাল চক্রবর্তী, শিশির কুমার কুন্ড, মন্দির পূজা উদ্যাপন কমিটির সিনিয়র সহসভাপতি চক্রবর্তী নিতাই লাল, ডা. মণীষ চন্দ্র বিশ্বাস, গোবিন্দ নাগ, সম্পাদক অপু রায়, সহসম্পাদক সজল ঘোষ, কোষাধ্যক্ষ দুলাল মজুমদার, সদস্য বিল্টু রঞ্জন সাহা, উত্তম শীল, সঞ্জয় চক্রবর্তী, দাস, সুমন মালো, বিনয় কৃষ্ণ শিয়ালী প্রমুখ। প্রার্থনা পরিচালনা করেন পুরোহিত শ্রী অমল গাঙ্গুলী।
