ডামুড্যায় মেডিক্যাল অফিসারসহ ছয় জন করোনায় আক্রান্ত

আপডেট : ১৪ জুন ২০২০, ২১:৩৯

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিক্যাল অফিসারসহ করোনায় নতুন করে আরো ছয় জন শনাক্ত হয়েছে। রবিবার এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ মোস্তফা বলেন, এ নিয়ে ডামুড্যায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। সুতরাং আপনারা সবাই সতর্কতা অবলম্বন করুণ এবং ঘর থেকে বের হবেন না।

এ ব্যাপারে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ মোবাইল ফোনে জানান, করোনা পজিটিভ সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে এই এলাকার আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগীয় টিম তাদের বাড়িতে রোগীর অবস্থা পর্যবেক্ষণ করছে।