ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ারের নাটিয়াপাড়া এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। দেলদুয়ার থানার ওসি সাইদুল হক ভূঁইয়া বলেন, মহাসড়কের পাশ থেকে কাঁথা ও পলিথিনে মোড়ানো অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পাশে বালিশ পড়েছিল। লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
