নাগেশ্বরীতে মাদকসহ চার জন আটক

আপডেট : ১৪ জুন ২০২০, ২১:৪০

৮০০ গ্রাম গাঁজা ও ৪৮ বোতল ফেনসিডিলসহ ঢাকাগামী একটি নৈশকোচের (হক স্পেশাল ঢাকা মেট্রো-ব-১৪-৭০৭৯) চালক, হেলপার ও দুই জন যাত্রীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সোয়া ৯টায় ভূরুঙ্গামারী-ঢাকা সড়কে পৌরসভার বলদীটারী এলাকায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো—গাজীপুরের ফিরোজ মাহমুদ সবুজ (৪৮), আব্দুল মালেক (৪৫), গাড়ির চালক মাসুদ রানা (২৭) ও হেলপার কুড়িগ্রামের লাল মিয়া (৪২)।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর আটকের কথা নিশ্চিত করে জানান, আটককৃতদের রবিবার কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।