সুনামগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৪ জুন ২০২০, ২১:৪১

জামালগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে রবিবার খালের পানিতে ডুবে দুই মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। নিহত রাহিমা বেগম (৫) ও মুছলিমা বেগম (৪) আপন দুই বোন। তারা উপজেলার ভীমখালি ইউনিয়নের কলকতখাঁ গ্রামের আমপাড়া হাটির মো. সুরুজ আলীর মেয়ে।

পরিবারের সদস্যরা জানায়, শিশু দুইটি সবার অগোচরে বাড়ির পাশে জাল নিয়ে হাওরে মাছ ধরতে যায়। এ সময় তারা খালের মধ্য পড়ে যায়। পাশের বাড়ির লোকজন দেখে তাদের উদ্ধার করে ডাক্তারে কাছে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।