আলমসাধু থেকে পড়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ১৪ জুন ২০২০, ২১:৪২

দামুড়হুদায় আলমসাধু থেকে ছিটকে পড়ে আনারুল ইসলাম (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার হোগলডাঙ্গা গ্রামে ঐ দুর্ঘটনা ঘটে। সে ঐ গ্রামের হানেফ আলীর ছেলে। এলাকাবাসীরা জানায়, সকালে মাছ বিক্রির জন্য আলমসাধুযোগে বাজারে যাচ্ছিল সে। গ্রামের মোড়ে পৌঁছালে আলমসাধুর পিছনের চাকা খুলে যায়। এতে সে পড়ে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।