আটঘরিয়ায় শ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৪ জুন ২০২০, ২১:৪২

উপজেলায় রকিব হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে নাদুড়িয়া গ্রামের অফিজদ্দির ছেলে ও দাশুড়িয়া একটি ফিট মিলের শ্রমিক।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিক জানান, তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হতে পারে। তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে পুলিশ তা খতিয়ে দেখছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।