মেহেরপুরে যৌতুকের দাবিতে ফাতিমা খাতুন (২৭) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার সকাল ৭টার দিকে সে মেহেরপুর সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। নিহতের স্বজনদের অভিযোগ গত ১২ জুন তাকে জোরপূর্বক বিষপান করায় তার স্বামী বকুল হোসেন ও দেবর পল্টু। নিহত ফাতিমা সদর উপজেলার সুবিদপুর গ্রামের আসাদুল ইসলামের মেয়ে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, চিকিত্সাধীন অবস্থায় ফাতিমা খাতুন মারা গেছেন। যখন তাকে ভর্তি করা হয় তখন বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করেছেন বলে পরিবার থেকে বলা হয়েছিল।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে।
