সিরাজগঞ্জে ইয়াবাসহ আটক ২

আপডেট : ১৪ জুন ২০২০, ২১:৪৫

জেলার উল্লাপাড়া উপজেলা থেকে ৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে আটক করেছে র্যাব-১২। রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানি র্যাব-১২, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার এএসপি মো. শফিকুর রহমান। আটককৃতরা হলো উপজেলার রামকান্তপুর গ্রামের নাজমুল হক (২১) এবং ভদ্রকুল গ্রামের রাসেল মিয়া (১৯)।

র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উল্লাপাড়ার কাজীপাড়া ঈদগার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ছাড়াও একটি মোবাইল ও নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।