প্রতিদিন বাড়ে যত শিল্পের যান
বাড়ে তত বৈশ্বিক উষ্ণতা মান
বরফের গলে স্তর
বাড়ে খরা বাড়ে ঝড়
যান্ত্রিক সভ্যতা রোখে কল্যাণ।
প্রতিদিন ছোটো হয় পৃথিবীর বন
কমে যায় প্রকৃতির বাষ্পশোধন
বাতাসে সীসার বিষ
কার্বন দেয় শিস
ক্ষতিকর ‘মিনিহোল’ বাড়ায় দূষণ।
প্রতিদিন প্লাস্টিক নয়া কালচার
নয়া এক সংকট আধুনিকতার
নদ-নদী জলাশয়
প্লাস্টিক বর্জ্যয়
ভরে গিয়ে বেড়ে চলে দূষণের হার।
আগামীর পৃথিবীটা সবুজাভ হয়
অনুকূল পরিবেশ পাব নিশ্চয়
পরিবেশ রক্ষায়
আমাদের আছে দায়
হাতে হাতে কাজ করি আর দেরি নয়।
অলংকরণ :অর্কপ্রতীক আচার্য
