আইজিপির সঙ্গে চীনা চিকিত্সক প্রতিনিধি দলের সাক্ষাত্

আপডেট : ১৪ জুন ২০২০, ২২:২৪

আইজিপি ড. বেনজীর আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন চীনা চিকিত্সকদের একটি প্রতিনিধিদল। গতকাল বিকালে পুলিশ সদর দফতরে তাদের সৌজন্য সাক্ষাত্ অনুষ্ঠিত হয়। আইজিপি তাদের সঙ্গে করোনা চিকিত্সা প্রটোকল, গবেষণা ও প্রশিক্ষণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। বন্ধুপ্রতিম দেশ চীনের চিকিত্সকদের সঙ্গে এ ধরনের সাক্ষাতের আয়োজন করায় বাংলাদেশের চীন দূতাবাসকে ধন্যবাদ জানান আইজিপি। প্রতিনিধিদলের সদস্য চীনের উহান প্রদেশে করোনা ভাইরাস চিকিত্সায় নিয়োজিত চিকিত্সকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা করোনা চিকিত্সায় বাংলাদেশ পুলিশকে সব ধরনের সহযোগিতারও আশ্বাস প্রদান করেন।