চীন-ভারত দ্বন্দ্বে মধ্যস্থতার আগ্রহ নেই: মস্কো

আপডেট : ১৫ জুন ২০২০, ০০:৫১

চীন-ভারতের মধ্যকার সাম্প্রতিক সীমান্ত দ্বন্দ্বে হস্তক্ষেপ করার ব্যাপারে রাশিয়ার আগ্রহ নেই বলে জানিয়েছে মস্কো। রাশিয়া বলেছে সীমান্ত দ্বন্দ্বের মতো বিষয়ে সামরিক শক্তি প্রয়োগের চেয়ে আলোচনাই উত্তম পন্থা বলে তারা মনে করে। নিরপেক্ষভাবেই রাশিয়া পরিস্থিতির দিকে নজর রাখবে। রুশ আইনপ্রণেতা কনস্তানতিন কোসাচেভ একথা বলেছেন। কোসাচেভ রাশিয়ার পররাষ্ট্র বিষয়ক ফেডারেশন কাউন্সিল কমিটির চেয়ারম্যান।

দেশটির পার্লামেন্টে এক প্রশ্নোত্তর পর্বে তিনি একথা বলেছেন। তিনি বলেন, আমরা ভারত ও চীনের সার্বভৌমত্বকে সম্মান করি। তাই এ ধরনের বিতর্কের মধ্যে মস্কোর জড়িত হওয়া উচিত নয়। উভয় দেশ তাদের নিজ উদ্যোগে সমস্যার সমাধান করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। -হিন্দুস্তান টাইমস