যুদ্ধাপরাধী পক্ষকে বর্জন করে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আস্থা এবং নিরঙ্কুশ বিজয়ে ভূমিকা রাখায় মুক্তিযোদ্ধার সন্তান ও তরুণ প্রজন্মের প্রতি ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দলের প্রধান শেখ হাসিনাকে গণভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এ কথা বলেন।
এ সময় সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন, প্রেসিডিয়াম সদস্য ও শহীদ সংসদ সদস্য নুরুল হক হাওলাদারের মেয়ে জোবায়দা হক অজন্তা, প্রেসিডিয়াম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. কাজী সাইফুদ্দীন, প্রেসিডিয়াম সদস্য ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহীন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন মৃদুল উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায়, দুর্ভোগে সাধারণ মানুষ
ইত্তেফাক/এমআই
