সাবেক মেয়র বদরউদ্দিন কামরানের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

আপডেট : ১৫ জুন ২০২০, ১১:৩৬

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, এমপি।

আজ সোমবার এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের  বিদেহী আত্মার মাগফেরাত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আইনমন্ত্রী বলেন, বদর উদ্দিন আহমেদ  কামরান ছিলেন সিলেটের সাধারণ মানুষের দুর্দিনের কাণ্ডারী। সেখানকার রাজনীতি ও উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।  তাঁর শূন্যতা পূরণ হবার নয়। বদর উদ্দিন আহমেদ অনন্তকাল বেঁচে থাকবেন তাঁর কর্মের মাঝে।

ইত্তেফাক/বিএএফ