কেরানীগঞ্জে আরো ২৪ করোনা রোগী শনাক্ত 

আপডেট : ১৫ জুন ২০২০, ১৫:৩৫

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে উপজেলা করোনা কন্ট্রোল রুমের তথ্য কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। 

এনিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭০৯ জনে। নতুন আক্রান্তদের মধ্যে ১৮ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছে। আক্রান্তরা হলো-জিনজিরার ছয়জন, কোন্ডার তিনজন, শুভাঢ্যার তিনজন, কলাতিয়ার তিনজন, কালিন্দীর দুজন, আগানগরের একজন, তারানগরের একজন, বাস্তার একজন ও রোহিতপুরের একজনসহ ২৪ জন।

ঢাকার কেরানীগঞ্জে প্রায় ১৫ লাখ লোকের বসবাস। আর ১৫ লাখ মানুষের মধ্যে মাত্র ৭০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে আক্রান্তদের ২৫৫ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে কর্মস্থলে যোগদান করেছেন। 

আরো পড়ুন: বটিয়াঘাটা স্বাস্থ্য কেন্দ্রে নার্সসহ দু’জন করোনায় আক্রান্ত   

কেরানীগঞ্জকে প্রশাসন এখনও গ্রীনজোনে রেখেছে। গত ২৪ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত হাসপাতালে চিকিৎসারত অবস্থা মারা গেছেন ২১ জন। 

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসমাম ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ জামান জানান, রাজধানী ও নারায়ণগঞ্জ থেকে দক্ষিণ অঞ্চলের শরীয়তপুর, মাদারীপুর ও খুলনাসহ ২৩ জেলার শত শত যাত্রী বাবুবাজার সেতু ও পোস্তগোলা সেতু হয়ে কেরানীগঞ্জের ওপর দিয়ে প্রতিদিন যাওয়া-আসা করায় করোনা ঝুঁকি ও আক্রান্তের সংখ্যা বাড়াচ্ছে কেরানীগঞ্জকে। তাছাড়া নারায়ণগঞ্জ জেলা থেকে করোনা আক্রান্ত রোগী কেরানীগঞ্জ হয়ে ঢাকার নবাবগঞ্জ, দোহার থানাসহ মুন্সীগঞ্জের সিরাজদিখান, শ্রীনগর যাওয়া-আসা করায় কেরানীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনা মুক্ত করতে র‌্যাব, পুলিশ ও জেলা ডিবি সদস্যরা মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বাস ও সিএনজি স্ট্যান্ড টহল এবং ভ্রাম্যমাণ আদালত হাট-বাজারে অভিযান পরিচালনা করে অর্থদণ্ড করা অব্যাহত রেখেছে।

ইত্তেফাক/এএএম