বাকেরগঞ্জে মাহিনুর বেগম (৩৫) নামে৭ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহ বধূর লাশ উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
১৫ জুন সোমবার সকালে নলুয়া ইউনিয়নের প্রধান সড়কের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। মাহিনুর বেগম নলুয়া ইউনিয়নের আফালকাঠী গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা আল-আমিন ফকিরের দ্বিতীয় স্ত্রী,এবং আল-আমিন মাহিনুর বেগমের দ্বিতীয় স্বামী
সোমবার সকালে স্থানীয়ারা রাস্তার পাশে মাহিনুর বেগমের লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের -ই- বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করেন।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান,আমরা প্রাথমিক ভাবে মাহিনুর বেগমের বর্তমান স্বামী আল-আমিনকে গ্রেফতার করেছি, মৃত্যুর মূল কারণ ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। তদন্ত অব্যাহত আছে।
ইত্তেফাক/আরএ
