কেশবপুরে রেড জোন ঘোষণা

আপডেট : ১৫ জুন ২০২০, ১৭:১৬

করোনা ভাইরাস মোকাবেলায় যশোরের কেশবপুর পৌরসভার ১নং ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে যশোরের সিভিল সার্জনের কার্যালয়ের কোভিড-১৯ মোকাবেলায় এক জরুরি সভায় কেশবপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কেশবপুর ও ভোগতি নরেন্দ্রপুর (পূর্বাংশ) এলাকা রেড জোনের আওতায় আনা হয়েছে। 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রেড জোন এলাকায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। 

আরো পড়ুন: বড়াইগ্রামে ট্রাক চাপায় স্বামী-স্ত্রী নিহত, শিশুকন্যা আহত

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, গত ১৪ দিনে পৌরসভার ১নং ওয়ার্ডের ডাক্তার দম্পতিসহ একাধিক ব্যক্তি করোনা পজিটিভ হওয়ায় এলাকাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যার কারণে যশোর জেলার সিভিল সার্জনের কার্যালয়ের এক সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ইত্তেফাক/এএএম