করোনায় ৩ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আপডেট : ১৫ জুন ২০২০, ১৮:১৫

করোনা ভাইরাসে গতকাল রবিবার ও আজ সোমবার মিলে সোনালী ব্যাংকের দুইজনসহ তিন কর্মকর্তার মৃত্যু হয়েছে।

সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয়ের সিনিয়ব প্রিন্সিপাল অফিসার মো. আতিকুর রহমান আজ সোমবার দুপুর দেড়টায় করোনায় আক্রান্ত হয়ে মুগদা হাসপাতালে পরলোকগমন করেন।

অন্যদিকে একই ব্যাংকের ওয়েজ আনার্স কর্পোরেট শাখা, ঢাকা এর অফিসার ক্যাশ বেগম হোসনে আরা শান্তি গতকাল সন্ধ্যায় ৭ টা ৩০ মিনিটে মারা যান। 

এছাড়া আজ সোমবার করোনায় আক্রান্ত হয়ে ব্যাংক এশিয়া কক্সবাজার শাখার ম্যানেজার গিয়াস উদ্দিন মারা গেছেন।

ইত্তেফাক/কেকে