ন্যান্সির সংসারে ভাঙনের সুর

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১৮:৫৮

 

বছরের শুরুতেই সংসার ভাঙার খবরে সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। অনেকদিন ধরেই তার বিয়ে বিচ্ছেদের খবর উড়ছিল শোবিজ অঙ্গনে। অবশেষে তা সত্যি হতে যাচ্ছে।

২ মাস ধরেই ন্যান্সি ও তার স্বামী আলাদা থাকছেন বলে খবর মিলেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ন্যান্সি নিজেই। স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে কয়েকবছর সংসারের পর গত দুই মাস যাবত্ আর একসঙ্গে থাকছেন না তারা।

এ বিষয়ে ন্যান্সি বলেন, ‘খবরটি সত্যিই। তবে এখনো ডিভোর্স হয়নি। জায়েদ ও আমি ২ মাস ধরে আলাদা থাকছি। জায়েদের বাসায় সে থাকছে আর আমার বাসায় আমি।’ বড় মেয়ে রোদেলা ন্যান্সির সঙ্গে থাকছে আর ছোট মেয়ে নায়লা জায়েদের সঙ্গে থাকছেন বলে জানান ন্যান্সি।