নাটোরের লালপুর উপজেলায় পৃথক বজ্রপাতে সাইদুল ইসলাম (৩৫) ও বাকের আলী (৫৫) নামে ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৫জুন) বেলা দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
সাইদুল উপজেলার বেরিলাবাড়ী গ্রামের খোদাবক্সের ছেলে এবং বাকের আলী মোহরকয়া গ্রামের মৃত হারান মালিথার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাকের আলী পদ্মা নদীর চর থেকে কৃষি কাজ করে বাড়ি ফেরার পথে দিয়াড়শংকর পুর নামক স্থানে বজ্রপাতে আহত হন। আহতাবস্থায় লালপুর উপজেলা হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।
আরো পড়ুন: চিকিৎসায় অনীহা দেখালে দায়ী ব্যক্তি আইনের আওতায়: হাইকোর্ট
দিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া লালপুরের পুরাতন ঈশ্বরদী এলাকায় কৃষি কাজ শেষে ফেরার সময় বজ্রপাতে সাইদুল ইসলামের মৃত্যু হয়। তিনি আরামবাড়িয়া শেখের চরে শ্বশুর বাড়িতে থাকতেন।
দুরদুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএএম
