‘মিস্টার টেনশন’

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১৮:৫৮

 

এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মিস্টার টেনশন’। নাটকটি প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার প্রচার হচ্ছে। আদিবাসী মিজান ও জাকির হোসেন উজ্জ্বলের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন আদিবাসী মিজান। অভিনয় করেছেন জাহিদ হাসান, শখ, ফজলুর রহমান বাবু, সুমাইয়া শিমু, নাদিয়া, মৌসুমী হামিদ, সাদিয়া জাহান প্রভা, শামীমা নাজনীন, দিলারা জামান, আরফান আহমেদ, মারজুক রাসেল, ড. এনামূল হক, জোভান, এ্যানি খান, তাসনুভা এলভিন প্রমুখ। মোহাম্মদ হাবিবুর রহমান একজন শিক্ষিত মানুষ। দীর্ঘ ১০ বছর পর দুবাই থেকে এসেছেন তিনি। ইচ্ছে করলেই আধুনিক শহরে আরাম আয়েশে জীবনযাপন করতে পারেন, কিন্তু হাবিবুর রহমান গ্রামে থাকতেই বেশি পছন্দ করেন। গ্রামের সবাই তাকে বাঘের মতো ভয় পায়। কারণ নানা যুক্তিতে মানুষের মাঝে টেনশন দিয়ে তিনি এক অদ্ভুত আনন্দ পান। তাই গ্রামের সবাই তার নাম দিয়েছে মিস্টার টেনশন।