খুলনায় রূপসা নদী থেকে মো. হান্নান (৫৫) নামে এক মাঝির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রূপসার সিংহেরচর ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুন সকাল ১০টায় কয়রা উপজেলার এফরান সানার ছেলে নৌকার মাঝি হান্নান সানা সেনের বাজার ঘাটে ট্রলারে ধাক্কা লেগে নদীতে পড়ে যায়। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও ডুবুরি দল চেষ্টা করেও নিখোঁজ মাঝির সন্ধান পায়নি। হান্নান সানা দীর্ঘদিন ধরে রূপসা উপজেলার সিংহেরচরে সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী জুলুর বাড়িতে ভাড়া থাকতেন।
রূপসা থানার আইচগাতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইব্রাহিম জানান, গত ১০ জুন জেলখানা ঘাট হতে নদীতে পড়ে যাওয়া মো. হান্নান মাঝির লাশ নগরীর ২ নম্বর কাস্টম ঘাট এলাকায় কয়েকজন মাঝি রকি ডকইয়ার্ডের সামনে ভাসতে দেখেন । তারা নিহতের পরিবারকে খবর দিলে পরিবারের লোকজন ও মাঝিদের সহায়তায় হান্নানের লাশ সিংহেরচর ঘাটে নিয়ে যায়। খবর পেয়ে নৌ পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
ইত্তেফাক/এমআর
