‘মধ্যবর্তিনী’

আপডেট : ১৫ জুন ২০২০, ২০:২০

দীপ্ত টিভিতে প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘মধ্যবর্তিনী’।

রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদী গল্প মধ্যবর্তিনীর অনুপ্রেরণায় ধারাবাহিকটি লিখেছেন আহমেদ খান হীরক এবং পরিচালনা করেছেন রাজু খান। নাটকটিতে অভিনয় করেছেন সোহানা সাবা, আনিসুর রহমান মিলন, শারমিন আঁখি, ডলি জহুর, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, কল্যাণ কোরাইয়া, নাবিলাসহ অনেকে। মায়ের মতো শাশুড়ি, বোনের মতো ননদ আর বন্ধুর মতো স্বামী নিয়ে শাম্মীর সংসার। অপূর্ণতা যদি কিছু থেকেই থাকে তাহলে সেটা একটা সন্তান। শাম্মী কোনোদিন মা হতে পারবে না। পরিবারের কোনো চাপ না থাকলেও শাম্মীর নিজের ভেতরেই যেন এই কষ্টটা পোড়ায়। স্বামী ইমরানকে তীব্র ভালোবাসে বলেই সে চায় তাকে কেউ ‘বাবা’ বলে ডাকুক। এই ইচ্ছা থেকেই ইমরানের আরেকটা বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় শাম্মী।