নরসিংদীতে অস্ত্রসহ তালিকাভুক্ত দুই ডাকাতকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। গতকাল সোমবার ভোরে নরসিংদী মডেল থানাধীন দাসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় কার্তুজভর্তি একটি রিভলবার, ধারালো লম্বা ছুরি ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— নরসিংদী সদর থানার দাসপাড়া গ্রামের হাজী মো. ফজলুর রহমানের ছেলে মো. ইলিয়াছ মিয়া ওরফে ডাকু ইলিয়াছ ও ঘোড়াদিয়া গ্রামের মো. মোক্তার হোসেনের ছেলে মো. ইমরান হোসেন।
জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রূপন কুমার সরকার জানান, এ ঘটনায় নরসিংদী মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করা হয়েছে।
