ভেড়ামারায় কোচিং সেন্টার চালু রাখার দায়ে মালিককে জরিমানা

আপডেট : ১৫ জুন ২০২০, ২১:১৮

কুষ্টিয়ার ভেড়ামারায় কোচিং সেন্টার চালু রাখা ও শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার দায়ে রাশেদুল ইসলাম, তরিকুল ইসলাম ও খায়রুল ইসলাম নামে তিন কোচিং সেন্টারের মালিককে ২৫ হাজার ৭ শত টাকা টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ জুন) এ অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ। উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ। 

ভেড়ামারা উপঝেরার গোলাপনগর বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং চালু রাখা ও শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার দায়ে রাশেদুল টিচিং হোম কোচিং এর মালিক রাশেদুল ইসলাম কে ১০০০০(দশ হাজার) টাকা ও মওলাহাবাসপুর এলাকার তরিকুল ইসলাম কে ৫০০০(পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া তিনজনকে মুখে মাস্ক ব্যবহার না করারা কারণে ৭০০(সাতশত) টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়াও মওলাহাবাসপুরে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং চালু রাখা ও শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার দায়ে  খায়রুল ইসলামকে সংক্রামক রোগ( প্রতিরোধ, নিয়ন্ত্রণের ও নির্মূল) আইন,২০১৮ মতে ১০,০০০(দশ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়। এখানে বাচ্চাদের কারো মুখে মাস্ক ছিল না, ছিল না তাদের বসার মাঝে নূন্যতম দূরত্ব।

ইত্তেফাক/এসআই