প্রাইম ব্যাংকের নতুন ইসি চেয়ারম্যান

আপডেট : ১৫ জুন ২০২০, ২১:২৮

জাইম আহমেদ প্রাইম ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৫০০তম সভায় তাকে দুই বছরের জন্য এক্সিকিউটিভ কমিটির নতুন চেয়ারম্যান নির্বাচিত করেন। তিনি গত বছরের এপ্রিলে প্রথম প্রাইম ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেড এবং জেন ট্রেডিং করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। জাব্বার অ্যান্ড কোম্পানিও তার মালিকানাধীন। —প্রেস বিজ্ঞপ্তি