খুলনায় রূপসা নদী থেকে সোমবার এক মাঝির লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মো. হান্নান (৫৫)। তিনি দীর্ঘদিন ধরে রূপসা উপজেলার সিংহেরচরে সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী জুলুর বাড়িতে ভাড়া ছিলেন। রূপসা থানার আইচগাতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইব্রাহিম জানান, গত ১০ জুন জেলখানা ঘাট থেকে নদীতে পড়ে নিখোঁজ মো. হান্নান মাঝির লাশ নগরীর ২ নম্বর কাস্টম ঘাট এলাকায় কয়েক জন মাঝি রকি ডকইয়ার্ডের সামনে ভাসতে দেখেন। তারা নিহতের পরিবারকে খবর দিলে পরিবারের লোকজন ও মাঝিদের সহায়তায় লাশ সিংহেরচর ঘাটে নিয়ে যায়। খবর পেয়ে নৌ-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
