আপনার রাশিফল

আপডেট : ১৫ জুন ২০২০, ২১:৪১

১৬ জুন ২০২০ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ২ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৩ শাওয়াল ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৪৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৭। শুভ বার: সোম ও  বুধ। শুভ রত্ন: পান্না ও অ্যামিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি মোটামুটি অনুকূল থাকতে পারে। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন।   

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। ঋণগ্রস্ত হতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। মনের গভীরে লালিত কোনো আশা পূরণ হতে পারে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। কোনো ধরনের সামাজিক কাজ করতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। প্রাইজবন্ড বা লটারির টিকিট কিনলে সুফল পেতেও পারেন। পেশাগত দিক ভালো যেতেও পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর ভালো যাবে না। অবহেলা না করে যথাযথ চিকিত্সা গ্রহণ করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দাম্পত্যক্ষেত্রে মতবিরোধ এড়িয়ে চলুন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন। যৌথ ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আজ শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। খাওয়াদাওয়ায় সতর্ক থাকুন। প্রয়োজনে যথাযথ চিকিত্সা নিন। কর্মক্ষেত্রে যাবতীয় মতানৈক্য এড়িয়ে চলুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংস্কৃতিক ব্যক্তিত্বদের জন্য দিনটি শুভ। কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। ব্যবসায়িক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

অসুস্থ মায়ের যথাযথ চিকিত্সার ব্যবস্থা করুন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না ।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করুন। প্রয়োজনবোধে প্রতিবেশীদের সহযোগিতা নিন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আর্থিক দিক ভালো যেতে পারে। কারো সঙ্গে দেখা হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন।