করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশ সাধারণ ছুটির আওতামুক্ত হয়েছে অল্প ক’দিন হয়। সরকারি-বেসরকারি চাকরিজীবীদের ফিরতে হয়েছে তাঁদের কর্মস্থলে। অনেকে শারীরিক দূরত্ব মানার জন্য গণপরিবহন এড়িয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে অফিস করছেন। কিন্তু ফুটপাতগুলো বেদখল হয়ে থাকায় পায়ে হাঁটার জায়গাটুকুও পাওয়া যায় না। এ অবস্থায়, জনবহুল এলাকার ফুটপাতগুলো হাঁটার উপযোগী করা উচিত।
শফিকুন্নবী বাইজিদ, নবাবপুর, ঢাকা
