আশুলিয়ায় ছাদ থেকে পড়ে স্কুলছাত্র নিহত

আপডেট : ১৫ জুন ২০২০, ২১:৫২

সাভারের আশুলিয়ায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে ইসরাফিল (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে পলাশবাড়ী এলাকার একটি সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। ইসরাফিল আশুলিয়ার বাইপাইল শান্তিনগর এলাকার মো. মামুনের ছেলে। সে স্থানীয় জেএল মডেল স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।