করোনা পরীক্ষা করাতে ডেমরা থেকে ভোর ৪টায় এসে লাইনে দাঁড়িয়েছিলেন ৫৫ বছর বয়সি রাশিদা বেগম। তিনি গত তিন দিন ধরে জ্বর, গলা ব্যথা ও পেটের পীড়ায় আক্রান্ত। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে বেলা ১১টার দিকে তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতাল চত্বরেই শুয়ে পড়েন। ছবিটি গতকাল মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তোলা —সামসুল হায়দার বাদশা