করোনার জাল সনদ বিক্রির অভিযোগে গ্রেফতার ৪

আপডেট : ১৬ জুন ২০২০, ০০:৪০

রাজধানীর মুগদা এলাকা থেকে করোনা আক্রান্তের (কোভিড-১৯) ভুয়া নেগেটিভ সনদ বিক্রয়কারী চক্রের অভিযোগে চার জনকে গতকাল সোমবার গ্রেফতার করেছে র?্যাব। ৯৯, উত্তর মুগদা এলাকা থেকে তাদের গ্রেফতার করে র?্যাব-৩ এর একটি দল। এসময় বিপুল পরিমাণ ভুয়া সনদ ও সনদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র?্যাব-৩ এর অতিরিক্ত এসপি ফাইজুল ইসলাম বলেন, চক্রটি মুগদা হাসপাতাল থেকে দেওয়া করোনা রোগীর করোনা পজিটিভ রিপোর্টের কপি সংগ্রহ করে তা স্ক্যান করে সেখানে বিভিন্ন জনের নাম বসিয়ে বিক্রি করছে। যাদের নেগেটিভ রিপোর্ট দরকার তাদের কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভুয়া করোনার সনদ তৈরি করে বিক্রি করে আসছিল।